চক্র

 

 

চক্র
সফিউল ইসলাম 
 
সবকিছু শেষ হয়, মানুষ পরিবর্তন হয়,
জীবন তার মতনই গড়ায় সময়ের স্রোত বয়ে।
যে ফুল ফোটে প্রভাতে শিশিরে ভেজা,
সে ঝরে যায় বিকেলে—নিয়মে বাঁধা মেঘে-ছেয়ে।
চেনা মুখ, প্রিয় হাত, একদিন হারায়,
অচেনা কারো মাঝে স্মৃতি শুধু সারায়।
কান্না গায় গোপনে, হাসি বাজে মুখে,
দুঃখ-সুখ হাত ধ’রে চলে, নিঃশব্দ অভিমুখে।
সব রঙ ফিকে হয়, জোৎস্না মরে যায়,
তবুও দিন আসে নতুন, পুষ্প ফুটায়।
স্মৃতি নয় বোঝা, তারা পথে দিশা,
ভাঙাগড়ার খেলা শেষে থাকে কেবল বিশ্বাসভরা দৃষ্টি-নিশা।
মানুষ বদলে যায়—এটাই চির সত্য,
তবুও হৃদয়ে বাস করে একটুকু মৈত্র্য।
ভবিষ্যতের ভোরে, যদি ফিরে আসে কেউ,
তবু আমি থাকবো প্রস্তুত, আগল খুলে—আকাশ ছুঁয়ে।
জীবন চলে—চলতেই থাকে, থামে না কারো তরে,
থেমে গেলে শুধু মন, একটি মুখের দ্বারে।
তবে সে-ও শেখে একদিন, ছাড়ার মাঝেই মুক্তি,
তাই তো প্রতিটি বিদায়—নতুন কিছুর সূচি।

No comments

Powered by Blogger.