শেষ দেখা

শেষ দেখা
সফিউল ইসলাম
অবশেষ জানলাম,
আপনার সাথে দেখা হওয়ার আগে
মৃত্যুর সাথে মোলাকাত হবে আমার।
তবুও প্রতীক্ষায় বসে আছি—
নিঃশ্বাস গুনে গুনে,
প্রতিটি দিন মৃত্যুর চিঠি হয়ে আসে,
তবুও খাম খুলে দেখি,
আপনার নামই লেখা থাকে শেষ লাইনে।
আকাশের নীলে যখন ভাঙে বিষাদের ঢেউ,
চাঁদটাও তখন চোখ ঢাকে মেঘের ওড়নায়।
আমি ভাবি, যদি একটিবার...
আপনার চোখে চোখ পড়ত,
তবে কি এতটা শূন্য হতো এই জীবন?
মৃত্যু আসে নীরবে,
আপনার মতোই—
কোনো পূর্বাভাস ছাড়া,
শুধু রেখে যায় অসীম ভালোবাসার ক্ষত,
যা কোনো কবিতায় বাঁধে না আর,
শুধু হাহাকার হয়ে বাজে
অসহায় হৃদয়দোলায়।
কুমিল্লা-৩৫০০, পুলিশ লাইন।
No comments