ফিরে আসা

ফিরে আসা
সফিউল ইসলাম
আমি ক্লান্ত, হে প্রভু!
ভুলে যাই তোমায় জীবনের পথে।
স্বার্থের মোহে, দুনিয়ার টানে,
দূরে সরে যাই তোমার রহমতের ছায়া হতে।
সুখে থাকি, ভুলি তখন তোমার নাম।
জীবন যেন শুধু মোহের ধাম।
নামাজ ফেলে ছুটি কর্মভারে,
তোমায় খুঁজি না এই অন্তরভরে।
কিন্তু হে রব! যখন আসে দুঃখ,
চোখে জল, ভিতরে অসহায়তা,
তখনই তোমায় ডাকি, কাঁদি,
তোমারই স্নেহে খুঁজি শান্তি অবিরত।
তুমি রহীম, তুমি করীম,
তোমার দয়া সীমাহীন।
পাপ নিয়ে এলেও ফিরে তোমার দিকে,
তুমি বলো, “এসো, ভয় পেও না প্রিয় বান্দা।”
বিরক্ত হও না, চাও না দান,
তোমার দরজা খোলে প্রতি সন্ধান।
দগ্ধ এই অন্তর, পাপের ভারে,
তুমি করো তা পবিত্র, শান্তির সুধায়।
আমি ক্লান্ত, হে প্রভু,
তবু জানি তুমিই পথ, তুমিই গন্তব্য।
ভ্রান্ত এই পথ যতই আঁধারে ভরা,
তোমার করুণায় পাপ সরে যায় নিঃশেষ আলোয়
তাই ফিরি আজ, চোখে জল, হৃদয়ে অনুশোচনা,
তোমার প্রেমে খুঁজি মুক্তির ভালোবাসা।
তুমি আছো বলেই আশা জাগে হৃদয় মাঝারে,
তোমার দয়ায় পাই জীবনের নতুন গতিধারা।
ফেনী-৩৯০০, ফেনী সদর, ফেনী।
No comments